প্রতিষ্ঠানের নিয়ম কানুন
প্রতিষ্ঠানের নিয়ম কানুন ও আচরণবিধি
একটি সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করতে সকল শিক্ষার্থীকে নিম্নলিখিত নিয়মাবলি যথাযথভাবে মেনে চলতে হবে:
- উপস্থিতি: দৈনিক ভাতা ও কোর্স সম্পন্নতার জন্য ক্লাসে নূন্যতম ৮০% উপস্থিতি বাধ্যতামূলক। অনুপস্থিতির ক্ষেত্রে যথাযথ কারণসহ লিখিত আবেদন করতে হবে।
- সময়নিষ্ঠতা: প্রতিদিন সকাল ৯:০০ টার মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।
- নিরাপত্তা ও পোশাকবিধি (PPE): ওয়ার্কশপে প্রবেশের সময় অ্যাপ্রন, সেফটি বুট, নিরাপত্তা চশমা ও প্রয়োজনীয় সুরক্ষামূলক সরঞ্জাম পরিধান বাধ্যতামূলক।
- যন্ত্রপাতির যত্ন: ল্যাবরেটরি ও ওয়ার্কশপের যন্ত্রপাতি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং কাজ শেষে নিজ দায়িত্বে গুছিয়ে রাখতে হবে।
- শৃঙ্খলামূলক আচরণ: প্রতিষ্ঠানে ধূমপান, অসদাচরণ এবং বিশৃঙ্খলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।
