প্রতিষ্ঠানের ইতিহাস
পিইডব্লিউ ট্রেনিং সেন্টার (PEW Training Center)
পিইডব্লিউ ট্রেনিং সেন্টার (PEWTC) রাজশাহীর একটি শীর্ষস্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ছোট বনগ্রাম (বার রাস্তার মোড়), চন্দ্রিমা, সপুরা, রাজশাহী-এ অবস্থিত। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ, আধুনিক ও কর্মমুখী মানবসম্পদ তৈরি করার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়-এর সহযোগিতায় Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন (BEIOA)-এর তত্ত্বাবধানে চার মাস মেয়াদী স্ট্যান্ডার্ডাইজড কারিগরি কোর্স সফলভাবে পরিচালনা করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (CISC)-এর সাথে সমন্বয় রেখে প্রি-লার্নিং রিকগনিশন (RPL) ও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কারিগরি প্রশিক্ষণ প্রদান করে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য: আধুনিক ওয়ার্কশপ ল্যাবরেটরি, আধুনিক যন্ত্রপাতি ও বাস্তবমুখী ব্যবহারিক শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণী, বিশেষ করে নারী ও অনগ্রসর জনগোষ্ঠীকে কারিগরি দক্ষতায় সাবলম্বী করে তোলা এবং দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের টেকসই পথ সুগম করা।
